কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ

মুখপাত্র স্টিফেন ডুজারিক। ছবি : সংগৃহীত
মুখপাত্র স্টিফেন ডুজারিক। ছবি : সংগৃহীত

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। এর মধ্যেই নির্বাচন অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হওয়ার বিষয়টি তুলে ধরা হয় জাতিসংঘের ব্রিফিংয়ে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর, স্থানীয় সময়) জাতিসংঘের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিকের কাছে বাংলাদেশের নির্বাচন নিয়ে সরকারের অনঢ় অবস্থান নিয়ে জানতে চাওয়া হলে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানায় সংস্থাটি।

ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীর প্রতিবেদন বিরোধীদের জেলে রেখে আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে নির্বাচন হতে চলেছে। বলা যায় বাংলাদেশের সরকার একটি একতরফা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। এমন পরিস্থিতিতে আপনি কি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানাবেন? দেশের মানুষ গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ দেখতে চায়।

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমি আগেও আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি যেমন আমার পূর্বে দেওয়া উত্তরের অংশটি বললেন, যে আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানাই যেখানে লোকজন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে ভোট দিতে পারে। এখানে ব্যত্যয় ঘটলে নির্বাচনের পর আমরা কিছু বলতে পারব। তবে এখন পর্যন্ত আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, গত ১৯ ডিসেম্বর ঢাকাগামী একটি এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেওয়া হয়েছে। যে ঘটনায় একজন নারী ও তিন বছরের এক শিশুসহ চারজন জীবন্ত পুড়ে মারা যায়। প্রাক-সাধারণ নির্বাচনের সময় এই ধরনের অগ্নিসংযোগের ঘটনায় আপনি কী উদ্বিগ্ন?

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমরা এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সবার প্রতি সমবেদনা জানাই। আমি মনে করি, উৎসের সম্পূর্ণ তদন্ত করা এবং দায়ীদের বিচারের আওতায় আনা বাংলাদেশের কর্তৃপক্ষের দায়িত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১০

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১১

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১২

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৩

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৪

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৫

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৬

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৭

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৮

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৯

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

২০
X