কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ
ট্রেনে আগুন

আটক ৯ জনের বিরুদ্ধে মামলা

ট্রেনে আগুন দেওয়ায় ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে র‍্যাব। ছবি : সংগৃহীত
ট্রেনে আগুন দেওয়ায় ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে র‍্যাব। ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনায় আটক ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) মামলা দায়ের পর তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করে র‍্যাব-১।

র‍্যাব-১ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা দায়েরে পর গ্রেপ্তার ৯ জনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে ৯ জনকে আটক করা হয়।

এরও আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, ট্রেনে আগুন লাগার ঘটনায় বেশকিছু ক্লু ও নাম পেয়েছি। অনেকেই শনাক্ত করা হয়েছে। যাদের কেউ কেউ বিরোধীদলের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের মধ্যে ভাসমান ব্যক্তিও রয়েছে।

এদিকে হরতাল-অবরোধে ট্রেনে আগুন জ্বালিয়ে নাশকতাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা পেট্রোল প্রস্তুত রাখা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর রাত ১১টায় নেত্রকোনা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। কিন্তু ১৭ ডিসেম্বর ভোর পৌনে ৫টার দিকে ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকায় ট্রেনটিতে আগুন দেওয়া হয়। আগুন দেওয়ার পর ট্রেনটি প্রায় ১২ কিলোমিটার দূরে গিয়ে ঢাকার তেজগাঁও রেলস্টেশন এলাকায় থামে। আগুনে ট্রেনের ৩টি বগি পুরোপুরি পুড়ে যায়। পরে একটি বগি থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X