দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩০ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০১:১৩ এএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে কালবেলার প্রতিনিধি লাঞ্ছিত

দৈনিক কালবেলার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ। ছবি : কালবেলা
দৈনিক কালবেলার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ। ছবি : কালবেলা

রাজশাহীতে পূর্বশত্রুতার জের ধরে সংবাদ সংগ্রহের সময় দৈনিক কালবেলার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি রাজু আহমেদকে লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজুর জীবনের নিরাপত্তা চেয়ে দুর্গাপুর নবযাত্রা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী নবযাত্রা প্রেস ক্লাবের সহসভাপতির দায়িত্ব পালন করছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে সরকারি খাস জমিতে বসবাস করে আসছেন। কিছু দিন আগে সরকারি রাস্তা ঘিরে নতুন করে প্রাচীর নির্মাণ করেন তিনি। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে অভিযুক্ত আনোয়ার বাজারের মধ্যে মাটি বহনকারী ট্রাক্টর থামিয়ে চাঁদা আদায় করছিলেন। এ সময় সাংবাদিকের উপস্থিতিতে উগ্র আচরণ শুরু করেন তিনি। জাতীয় দৈনিক কালবেলা পত্রিকাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ কথা বলতে থাকেন। এর একপর্যায়ে ভুক্তভোগী সাংবাদিককে লাঞ্ছিত করেন এবং সে সঙ্গে অকথ্য ভাষায় গালাগাল করে প্রাণনাশের হুমকি দেন। এ সময় মারধরের চেষ্টাও করেন তিনি।

বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকরা হুমকিদাতা আনোয়ারকে তার মোবাইল ফোনে কল দিলে তাদের সঙ্গেও তিনি খারাপ আচরণ করেন। তিনি বলেন, 'আপনারা কি এসপি-ডিসি? কী করতে পারেন করেন গিয়ে। আমার এলাকায় সাংবাদিকতা করতে হলে আমাকে জানাতে হবে।'

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলী বলেন, কালবেলার সাংবাদিক রাজু আহমেদ লাঞ্ছিত হয়েছেন, এটা আমি দেখেছি। আনোয়ার হোসেন প্রায় এলাকার লোকজনের সঙ্গে উগ্র ও মারমুখী আচরণ করেন।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি খাইরুল ইসলাম বলেন, সাংবাদিকরা থানায় এসেছিলেন। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১০

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১১

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১২

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৩

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৪

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৫

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৬

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৭

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৮

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

২০
X