কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না : ইসি আনিছুর রহমান

নির্বাচন কমিশনার আনিছুর রহমান। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনার আনিছুর রহমান। ছবি : সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে রাষ্ট্র ব্যর্থ হবে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১১টার দিকে নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে রাষ্ট্র ব্যর্থ হবে। এই নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে দেওয়া যাবে না। উপস্থিত সবার প্রতি একটাই নির্দেশনা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করা।

তিনি বলেন, ম্যাজিস্ট্রেট ছাড়া সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড বাহিনী মুভ করতে পারবে না। ভোট প্রতিহত করতে একটি জোটও সহিংস কর্মসূচি দেবে না।

এ সময় অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের দিন যাতায়াত সুবিধার জন্য গণপরিবহন, প্রাইভেটকার, সিএনজি ও অটোরিকশা চলাচল করার অনুমতি দেওয়া হবে, তবে চলবে না মাইক্রোবাস ও মোটরসাইকেল।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বিভিন্ন কারণে এবারের নির্বাচন ব্যতিক্রম। সাংবাদিক ও বিদেশি পর্যবেক্ষকদের সঙ্গে বাড়াবাড়ি না করার জন্যও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেওয়া হয়। কারণ তাদের প্রতিবেদনের মূল্য আছে। প্রিসাইডিং অফিসারদের কাজে হস্তক্ষেপ না করার আহ্বান জানান তারা। এ ছাড়াও গুজব প্রতিরোধে সবাইকে কাজ করার অনুরোধ জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X