কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৯:৫৮ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

থার্টিফার্স্ট নাইটে ফানুসের আগুনে দগ্ধ সেই কিশোরের মৃত্যু

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচরে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ হওয়া কিশোর সিয়াম (১৪) মারা গেছে। সোমবার (১ জানুয়ারি) মধ্যরাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।

মঙ্গলবার (২ জানুয়ারি) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, থার্টিফার্স্ট নাইটে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ হয়ে তিনজন আমাদের জরুরি বিভাগে এসেছিল। এদের মধ্যে সিয়াম নামে এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে মারা যায়। তার শরীরের ৮৮ শতাংশ দগ্ধ হয়েছিল। বাকি দুজনের ২ ও ৬ শতাংশ দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল।

নিহত সিয়ামের বাবা স্বপন বেপারি বলেন, নতুন বছর উপলক্ষে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে কেরোসিন তেলে তার শরীরে আগুন ধরে যায়। পরে আগুন নেভাতে গিয়ে আমার দুই ভাই ও দগ্ধ হয়। গতকাল মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়।

আগেই ঘোষণা ছিল চার দেয়ালের মধ্যে উদযাপন করতে হবে ইংরেজি বর্ষ বিদায় আর নতুন বর্ষবরণের অনুষ্ঠান। ফানুস উড়ানো আর আতশবাজিতে ছিল নিষেধাজ্ঞা। এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীসহ দেশে বড় শহরগুলোতে নিয়েছিল ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। পুলিশ-র‌্যাবের সঙ্গে এবার ডগ স্কোয়াড নিয়ে মাঠে ছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার মধ্যেই আকাশে ফানুস উড়িয়ে, ‘বৃষ্টির মতো’ আতশবাজি ফুটিয়ে ঢাকাবাসী উদযাপন করল নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজন। রাত সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর আকাশে উড়ছিল ফানুস, মুহুর্মুহু শব্দ ভেসে আসছিল আতশবাজির। ঘটে অগ্নিকাণ্ডের ঘটনাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X