কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:০৮ এএম
অনলাইন সংস্করণ

পরিকল্পিতভাবে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেওয়া হয়েছে : খ. মহিদ উদ্দিন

বেনাপোল এক্সপ্রেসে আগুন। ছবি : কালবেলা
বেনাপোল এক্সপ্রেসে আগুন। ছবি : কালবেলা

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন। তিনি বলেন, আগুনের কারণ এখনই বলা যাবে না, কারা করেছে। তবে এটি যে নাশকতা সেটি স্পষ্ট। বোঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে এটি করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপীবাগ এলাকায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মহিদ উদ্দিন বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষ, যাত্রীদের প্রতি, শিশু, নারীদের প্রতি এ ধরনের অমানবিক ও সহিংসতা, মানুষ পুড়ে মারা এটা কোনোভাবেই কাম্য নয় নয়। কোনো মানুষ এটা গ্রহণ করতে পারে না। এ কাজ যারা করেছে তাদের আইনের আওতায় আনা হবে। পাওয়ার জেনারেট বগিসহ তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগুনের কোনো ধরনের উপাদান পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন প্রথম কাজ হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনা। যেটা ফায়ার সার্ভিসের সদস্যরা করেছে। জীবন বাঁচানো তাদের প্রথম কাজ। সেটা তারা করেছে। আমরা ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), বিজিবি, র‍্যাবসহ সকলে এসেছে। আমাদের কর্মকর্তারা এসেছে। এখন ফায়ার সার্ভিস বগিড় ভেতরে সুইপ করছে। আমাদের যে তদন্তকারী কর্মকর্তারা আছেন তারা এখান থেকে আলামত সংগ্রহ করবেন। আমরা চেষ্টা করব কী কারণে আগুন লেগেছে সেটি জানার।

তিনি বলেন, গত ১৫ দিনে নাশকতাকারীরা যতগুলো ঘটনা ঘটাতে চেয়েছে আমরা কিন্তু সেগুলো নস্যাৎ করে দিয়েছি। আমরা যে কত নাশকতা নীরবে প্রতিহত করেছি তার কিন্তু কোনো হিসেব নেই। কারণ কোনো ঘটনা ঘটলে হিসেব করা যায়, আর যেগুলো ঘটাতে দেইনি তার কিন্তু কোনো হিসেব নেই। নাশকতাকারীরা কিন্তু তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। অনেকে গ্রেপ্তার হয়েছে, চিহ্নিত হয়েছে। তাদের দশ বা ১০০ নাশকতার প্রচেষ্টায় একটা সফল হয়।

হরতালের আগেই নাশকতার এমন চেষ্টার বিষয়ে তিনি বলেন, এর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভয় ছড়াতে চেয়েছে। সাধারণ মানুষের স্বাভাবিক জীবন বিঘ্নিত করতেই এই নাশকতা করা হয়।

বেনাপোল এক্সপ্রেসে বিদেশি যাত্রীর বিষয়ে কোনো তথ্য আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এটা নাশকতা মনে হয়েছে। যাত্রীবেশে হয় তো এটা করেছে। বিদেশি যাত্রীর বিষয়টা জানা নেই। এটা রেলওয়ে পুলিশ বলতে পারবে। এ বগিতে ক্যামেরা ছিলো কি না জানা নেই। তবে রেলওয়েকে অনুরোধ করা হয়েছিল ক্যামেরা লাগাতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, কারণ জানাল পুলিশ

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১০

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১১

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১২

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৩

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৪

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

১৫

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

১৬

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

১৭

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

১৯

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

২০
X