কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনায় মহিলা পরিষদের নিন্দা

বাংলাদেশ মহিলা পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ মহিলা পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শুরুতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের মাধ্যমে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। শনিবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি এ নিন্দা জানায়।

বিবৃতিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে নারী শিশুসহ সাধারণ মানুষকে নিষ্ঠুরভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির ঘটনা ঘটেই চলেছে। এ ধরনের নিষ্ঠুরতাসহ যে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ও রাজনৈতিক কৌশলের নামে নির্মম সহিংসতা রাজনীতিকে বিপজ্জনক করে তুলছে। জনজীবনে শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও জনস্বার্থ বিঘ্নিত করা হচ্ছে। দেশের সম্পদ বিনষ্ট করা হচ্ছে যা কোনোমতেই কাম্য নয়।

সে সঙ্গে নিরপেক্ষভাবে দ্রুত এসব ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। আহত সকল ব্যক্তিদের চিকিৎসার সুব্যবস্থার দাবি জানিয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই কোনো সহিংসতার শিকার না হয় সেদিকে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ দৃষ্টি দিয়ে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে প্রতিরোধে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার দাবি জানিয়েছে। একই সাথে এ ধরনের নাশকতা প্রতিরোধে জনগণকেও তৎপর থাকার আহ্বান জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X