কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০২:১১ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিলেন শেখ রেহানা

ভোট দিচ্ছেন শেখ রেহানা। ছবি: সংগৃহীত
ভোট দিচ্ছেন শেখ রেহানা। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বঙ্গবন্ধুর ছোট কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রে ভোট দিতে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।

ভোট দিয়ে নৌকার বিজয়ের ব্যাপারে সবার কাছে দোয়া চান শেখ রেহানা। একইসঙ্গে সবাই যেন ভোট দিতে পারে, সেই শুভকামনাও করেন তিনি।

অবশ্য গণমাধ্যমের সঙ্গে কোন কথা বলেননি তিনি। ভোট দেওয়ার পর ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ার সমাপ্তি টানেন তিনি।

এর আগে সকাল ৮টার সময় রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। ভোট দেওয়ার পর সেলফিও তুলেন তারা।

সকাল আটটা থেকে শুরু হয়েছে দেশের ২৯৯টি আসনে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ যেটি চলবে বেলা চারটা পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

১০

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

১১

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

১২

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

১৩

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

১৪

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

১৫

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১৬

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১৭

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১৮

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৯

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

২০
X