কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০২:০৯ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দৌহিত্রের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

ভোট দেওয়ার পর সেলফি তুললেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত
ভোট দেওয়ার পর সেলফি তুললেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটের দিন সকালেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন। মায়ের সঙ্গে একই কেন্দ্রে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও ভোট দেন। ভোট প্রদান শেষে বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকের সঙ্গে মোবাইলে সেলফিও তোলেন প্রধানমন্ত্রী।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীকে ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ স্বাগত জানান।

ভোট দেওয়ার পরে শেখ হাসিনা সংবাদমাধ্যমকে বলেন, নৌকা মার্কার জয়লাভ হবে। আবারও তারা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবে। বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, তা বাস্তবায়ন করতে পারবেন জনগণের ওপর এ বিশ্বাস তার আছে।

প্রধানমন্ত্রী বলেন, ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে পেরেছি। আমাদের সামনে আরও কাজ আছে। নৌকা মার্কার জয়লাভ হবে। আবার আমরা সরকার গঠন করে দেশের উন্নতি করতে পারব।

তিনি আরও বলেন, নির্বাচনটা আমরা সুষ্ঠুভাবে করতে পারছি। এ জন্য জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। অনেক বাধা ছিল, বিপত্তি ছিল। দেশের মানুষ তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। ভোট দেওয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X