কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৭:৪৪ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে পদ্মা সেতুতে ইলেকট্রিক পদ্ধতিতে টোল দেবেন

পদ্মা সেতুর টোল প্লাজা। ছবি : সংগৃহীত
পদ্মা সেতুর টোল প্লাজা। ছবি : সংগৃহীত

পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পর আজ থেকে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেমে (ইটিসিএস) টোল আদায় শুরু হয়েছে।

বুধবার (৫ জুলাই) সকাল ১০টা ২৩ মিনিটে সেতু সচিব মো. মঞ্জুর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল দিয়ে এ সেতু পার হয়েছেন।

সেতুর দুই প্রান্তে একটি করে লেনে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশনের (আরএফআইডি) পদ্ধতিতে একটি করে বুথে এই পরীক্ষামূলক টোল আদায় করা হয়। এই সিস্টেমে নিবন্ধিত যে কোনো যানবাহন টোল প্লাজার সামনে এলেই রোবটিক ক্যামেরার মাধ্যমে গাড়ি শনাক্ত করে অটোমেটিক টোল আদায় করা হবে। নির্ধারিত টোল আদায় হলে স্ক্রিনে দেখা যাবে। এরপর টোল কাটা হলে ব্যারিয়ার উঠবে।

সেতু কর্তৃপক্ষ সূত্র থেকে জানা গেছে, এই পদ্ধতিতে টোল দিতে আরএফআইডি নিবন্ধন থাকতে হবে যা যানবাহনের সামনে ড্যাশবোর্ড থাকবে। আরএফআইডি নম্বর সংযুক্ত হবে ব্যাংক হিসাবে। এই আইডিতে অগ্রিম টাকাও রিচার্জ করা থাকবে। গাড়ির ধরন অনুযায়ী অ্যাকাউন্ট থেকে টোলের টাকা কেটে নিবে।

সংশ্লিষ্টরা জানান, টোল আদায় প্রক্রিয়াকে আধুনিক করার লক্ষ্যে মাওয়া প্রান্তের ১ নম্বর বুথে শুধু ইটিসি এবং ২ নম্বর বুথে ইটিসি, টাচ অ্যান্ড গো এবং রসিদের মাধ্যমে নগদ টাকা পদ্ধতিই থাকবে। আর ৩ থেকে ৭ নম্বর বুথে টাচ অ্যান্ড গো এবং ক্যাশ পদ্ধতিতে টোল আদায় চলবে। মোটরসাইকেলসহ সব যানবাহন মাওয়া এবং জাজিরা প্রান্তে এই পদ্ধতিতে টোল পরিশোধ করবে। যাদের ইটিসি এবং টাচ অ্যান্ড গো পদ্ধতির রেজিস্ট্রেশন থাকবে না তারাও খুব সহজে নগদ টাকায় টোল দিতে পারবেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, এই পদ্ধতিতে টোল আদায়ে কার্ড এবং রেজিস্ট্রেশনের জন্য মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর থানার কাছে কাউন্টার চালু করা হয়েছে।

তিনি বলেন, টোল আদায়ে কার্ড ও রেজিস্ট্রেশনের জন্য বাংলাদেশি প্রতিষ্ঠান একপের সঙ্গে আলোচনা চলছে। আমরা এ পদ্ধতির সুবিধা সহজে পেতে মোবাইল ফোনে কীভাবে নিবন্ধন করা যায় সেটি নিয়েও কাজ করছি। এ ছাড়াও কোন ব্যাংক পদ্ধতিতে টোল আদায় হবে তা নিয়েও আলোচনা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১০

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১১

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১২

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৩

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৪

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৭

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৮

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৯

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

২০
X