কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অব্যবহৃত ডাটা নতুন প্যাকেজে ব্যবহার করা যাবে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। গ্রাফিক্স : কালবেলা

মোবাইল ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডাটা নতুন করে একই প্যাকেজে যোগ হওয়ার যে লিমিট ছিল, তা তুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে শর্ত হলো— মেয়াদ শেষ হওয়ার পূর্বেই একই ডাটা প্যাকেজের ইন্টারনেট কিনতে হবে।

‘মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং ডাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা, ২০২৩’ সংশোধন করে নতুন এ নিয়ম করেছে বিটিআরসি। নতুন নিয়মে গ্রাহকের যত ডাটাই অব্যবহৃত থাকুক না কেন, তার পুরোটাই নতুন প্যাকেজ (একই প্যাকেজ) কিনলে তাতে যোগ হয়ে যাবে।

বছরের শুরুতেই মোবাইল অপারেটরগুলোকে এ নির্দেশনা জানিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি। অপারেটরগুলো জানিয়েছে, তারা এরই মধ্যে এ নির্দেশনা কার্যকরও করেছে।

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান বলেন, গ্রাহক স্বার্থের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। আগে ৫০ জিবি পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যেত। এখন যে কোনো পরিমাণ ডাটা অব্যবহৃত থাকলে, তা পুরোটাই ক্যারি ফরওয়ার্ড পাবেন গ্রাহক। গ্রাহক স্বার্থের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

বিটিআরসি সূত্র জানায়, আগের নির্দেশিকার ৭.৫ ধারায় বলা ছিল, একটি প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই একজন গ্রাহক ওই প্যাকেজটি (ভ্যারিয়েশনসহ মেয়াদ বা ভলিউম ইত্যাদি) পুনরায় কিনলে আগের প্যাকেজটির অব্যবহৃত ডাটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। গ্রাহক সর্বোচ্চ ৫০ জিবি পর্যন্ত এ ক্যারি ফরওয়ার্ড পাবেন।

নতুন সংশোধনীতে বলা হয়েছে, গ্রাহকের ডাটা প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডাটা বোনাসসহ ক্যারি ফরওয়ার্ড হবে। এক্ষেত্রে গ্রাহককে আগের প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই একই ডাটা প্যাকেজ (আলাদা মেয়াদ হলেও) কিনতে হবে।

বিটিআরসির তথ্যানুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে দেশে মোবাইল সিমের গ্রাহক সংখ্যা ছিল ১৯ কোটি ৩৬ লাখ। বর্তমানে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে চারটি মোবাইল কোম্পানি। যার মধ্যে গ্রামীণফোনের গ্রাহক ৮ কোটি ২১ লাখ ৪০ হাজার, রবির ৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার, বাংলালিংকের ৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ও টেলিটকের গ্রাহক ৬৪ লাখ ৬০ হাজার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X