কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৮:৩০ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে প্রতারণা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল অ্যাপে বাংলাদেশ ব্যাংকের নাম এবং লোগো ব্যবহার করে সহজ শর্তের ঋণ ও বিনিয়োগের প্রলোভন দেওয়া হচ্ছে। সঙ্গে চটকদার বিজ্ঞাপনে প্রচার করা হচ্ছে নানা অফারের মিথ্যা বা ভুয়া তথ্য। এসব প্রতারকদের ফাঁদে পড়ে মানুষের মোটা অঙ্কের টাকা খোয়ানোর শঙ্কা রয়েছে। তাই এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ও লোগো ব্যবহার করে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে লোন, রি-পেমেন্ট, ইন্টারেস্ট রেট ইত্যাদি সংক্রান্ত বিনিয়োগ ও মুনাফাকেন্দ্রিক বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

বিজ্ঞাপনগুলোতে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করায় মোবাইল ব্যবহারকারী সাধারণ জনগণ এসব মোবাইল অ্যাপ্লিকেশন বা বিজ্ঞাপনে নির্ভরযোগ্য বিবেচনা করে প্রতারিত হতে পারেন। এ ছাড়া, এ ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে বড় ধরনের জালিয়াতি সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম বা লোগো ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো ধরনের বিনিয়োগ বা মুনাফা সংক্রান্ত বিজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১০

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১১

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১২

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৩

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৪

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৫

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৬

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৭

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৮

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৯

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

২০
X