কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মেজর ইকবাল হায়দারের মৃত্যু

মেজর মো. ইকবাল হায়দার। পুরোনো ছবি
মেজর মো. ইকবাল হায়দার। পুরোনো ছবি

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মেজর মো. ইকবাল হায়দার মারা গেছেন। রোববার (৭ জানুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিইএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর একদিন পর সোমবার বিকেল ৩টায় নরসিংদীর শিবপুরে চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে পারিবারিক কবরস্থানে মেজর মো. ইকবাল হায়দারের দাফন সম্পন্ন হয়।

ইকবাল হায়দারের বয়স ছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মেয়ে তাসনুভা হায়দার রাইসা শাহ্ সিমেন্টের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কর্মরত।

তিনি নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ইদ্রিস আলী মাস্টারের সন্তান। ইকবাল হায়দারের জন্ম ১৯৫৫ সালের ৮ মার্চ বৈলাব গ্রামে। মা সাজেদা খাতুন।

কর্মজীবনে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে ১২ বছর চাকরি শেষে ১৯৮৮ সালে সিনিয়র মেজর হিসেবে অবসর গ্রহণ করেন। পরে তিনি ২৭ বছর পল্লীবিদ্যুৎ সমিতিতে দীর্ঘ চাকরিজীবন শেষে ২০১৫ সালে সিনিয়র জেনারেল ম্যানেজার হিসেবে অবসর নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X