কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:২৬ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার মন্ত্রণালয়েই তাজুল ইসলাম

মো. তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত
মো. তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের জন্য ৩৬ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নবগঠিত এ মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তাজুল ইসলাম। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কুমিল্লা-৯ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এর আগে একাদশ জাতীয় সংসদে মন্ত্রিসভায় তিনি একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মো. তাজুল ইসলাম ৩০ জুন ১৯৫৫ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের কুমিল্লার মনোহরগঞ্জের পোমগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পোমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করে পোমগাঁও উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি সাউদার্ন ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এবং ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল অব স্ক্যান্ডিনেভিয়া থেকে ফিন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

তাজুল ইসলাম ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

একাদশ জাতীয় সংসদে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে ৭ জানুয়ারি ২০১৯ থেকে ১৯ মে ২০১৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর তিনি ১৯ মে ২০১৯ থেকে স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X