কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:৪৭ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন শফিকুর রহমান চৌধুরী

শফিকুর রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত
শফিকুর রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত

নতুন মন্ত্রিসভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শফিকুর রহমান চৌধুরী।

শফিকুর রহমান চৌধুরী ১৮ আগস্ট ১৯৫৭ সালে সিলেট জেলার বিশ্বনাথের দশঘর ইউনিয়নের চান্দভরাং গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল মতলেব চৌধুরী ও মাতার নাম লতিফুন নেসা চৌধুরী। তিনি ১৯৭২ সালে চান্দভরাং উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৫ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি ও ১৯৭৯ সালে বিএ ডিগ্রি লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন কন্যা সন্তানের জনক।

শফিকুর রহমান চৌধুরী ১৯৬৯ সালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। ১৯৭৮ সালে যুক্তরাজ্যে যাওয়ার পর যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে শফিকুর রহমান চৌধুরী সরাসরি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপির হেভিওয়েট প্রার্থী এম ইলিয়াস আলীকে পরাজিত করে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয় অর্জন করেছিলেন শফিকুর রহমান চৌধুরী। এরপর ২০১৪ সালের দশম এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে দলের স্বার্থে মিত্র দলগুলোর জন্য আসন ছেড়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X