কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে : দীপু মনি

ডা. দীপু মনি। ছবি : কালবেলা
ডা. দীপু মনি। ছবি : কালবেলা

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সমাজের মূলস্রোতে থাকা মানুষের সংখ্যা পিছিয়ে পড়া মানুষের থেকে বেশি। সবাই সম্মিলিতভাবে কাজ করলে একটি বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব। বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে।

বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে অধিদপ্তরের কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকাণ্ডের বিস্তৃতি অনেক। সারা দেশে মহানগর, জেলা, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত এ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা কাজ করছে। প্রতিটি কর্মচারীকে বুঝতে হবে, তিনি কত বড় একটা স্বপ্ন বাস্তবায়নের সুদক্ষ কারিগর। এই স্বপ্নটিকে তারা নিজের স্বপ্ন হিসেবে নিবেন। নিজের বুকে ধারণ করবেন, সেই স্বপ্নটিক বাস্তবায়নের জন্য তারা কাজ করবেন।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হচ্ছি। এখন আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। চারটি ভিত্তির প্রধানটি হলো স্মার্ট নাগরিক। এই স্মার্ট পোশাক-পরিচ্ছেদে স্মার্ট নয়। স্মার্ট নাগরিক মানে, যিনি সৎ, মানবিক, পরমসহিষ্ণু, সহমর্মী, পরোপকারী, অসাম্প্রদায়িক ও সমস্যার সমাধান করতে সবসময় প্রস্তুত। এ ধারণা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

মন্ত্রী সমস্যাকে পাশ না কাটিয়ে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করা ও অপরের প্রতি সহমর্মী হওয়ার বিষয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, সবাইকে ‘আমিই সমাধান’ এই মূল্যবোধ সম্পন্ন হতে হবে। আমাদের তরুণ সমাজকে সহমর্মিতায় উদ্বুদ্ধ করতে হবে। তারা যা কিছু করছে সবকিছুতে যেন সহমর্মী হয়, অপরের প্রয়োজনে পাশে দাঁড়ায়।

মন্ত্রী দেশ ও জনগণের কল্যাণে সামাজিক দায়িত্ববোধ বিষয়ে বলেন, একটা কিছু করতে সরকারের সহায়তা বা বিদেশি সংস্থার সহায়তা অপরিহার্য, এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি একটা সমাজের যে অন্তর্নিহিত শক্তি আছে তা অনুধাবন করতে পারি এবং আমাদের পারস্পরিক সহযোগিতার ঐতিহ্যগুলো যদি ফিরিয়ে আনতে পারি তাহলে আমাদের জন্য দারিদ্র্য, প্রতিবন্ধিতা ও অসাম্যকে জয় করা সম্ভব।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ সচিব মো. খায়রুল আলম সেখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X