কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার ফ্লাইট চলে গেল সিলেটে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কয়েকদিনের টানা ঘনকুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় সমস্যা হচ্ছিল। আজও একই ঘটনা ঘটেছে। ঘনকুয়াশার কারণে দুটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। জরুরি অবতরণের পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট দুটি আবার গন্তব্যে ছেড়ে যায়।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে কাতারের দোহা থেকে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইট এবং ৯টা ৪৪ মিনিটে চীনের গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলার আরেকটি ফ্লাইট সিলেটে অবতরণ করে। এ নিয়ে আবহাওয়ার কারণে চার দিনের ব্যবধানে সিলেটে ৪টি ফ্লাইটের জরুরি অবতরণের ঘটনা ঘটল।

শনিবার সকালে একটির ঘটনা নিশ্চিত করেছেন হজরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।

তিনি জানান, সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ঘনকুয়াশা ছিল। এজন্য সিঙ্গাপুর থেকে আসা ইউএস-বাংলার একটি বিমানের ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে৷

এর আগে গত বুধবার ঘনকুয়াশায় বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছিল।

এ ছাড়া ৬ জানুয়ারি একটি এবং ২ জানুয়ারি ৫টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, কাতারের দোহা থেকে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইট আজ সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু ঘনকুয়াশার কারণে ফ্লাইটটি নামতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৮টা ৫৫ মিনিটে অবতরণ করে। সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

অন্যদিকে সকাল ৯টা ৪৪ মিনিটে চীনের গুয়াংজু থেকে আসা আরেকটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সিলেটে অবতরণ করে। পরে ১০টা ৪০ মিনিটের দিকে সেটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১২

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৩

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৪

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৫

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৬

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৭

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৮

ইসলামে পিতার সম্মান

১৯

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

২০
X