কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৭:০১ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

যেসব দপ্তর পেলেন প্রধানমন্ত্রীর ৭ উপদেষ্টা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রোববার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মসিউর রহমানকে অর্থনৈতিকবিষয়ক, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরীকে বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিককে নিরাপত্তাবিষয়ক, ড. গওহর রিজভীকে আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক, সালমান এফ রহমানকে বেসরকারি শিল্প ও বিনিয়োগ এবং ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে সজীব ওয়াজেদ জয়কে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ১১ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পূর্ণমন্ত্রীর মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X