কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:৩২ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মানুষ হত্যা করাকে নিজেদের সফলতা মনে করে বিএনপি-জামায়াত : নাছিম 

শান্তিবাগ, শাহ সাহেব বাড়ি জামে মসজিদের পাশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথা বলেন কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা
শান্তিবাগ, শাহ সাহেব বাড়ি জামে মসজিদের পাশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথা বলেন কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত ধমক দিয়ে, অগ্নিসন্ত্রাস করে, বোমাবাজি করে, মানুষ পুড়িয়ে মেরে রাজনৈতিক আন্দোলনের নামে অপকর্ম করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চায়। এরা অশুভ শক্তি, এদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। যারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষদের হত্যা করাকে নিজেদের সফলতা মনে করে, তারা দেশের শত্রু।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে শান্তিবাগ, শাহ সাহেব বাড়ি জামে মসজিদের পাশে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি ও জামায়াত জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরা দেশের মানুষকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টায় লিপ্ত। এরা ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠী। এদের মোকাবিলা করা দল-মত নির্বিশেষে দেশের সব মানুষের দায়িত্ব।

তিনি আরও বলেন, আমরা মানুষকে সম্মান করি। মানুষকে ভালোবাসি। মানুষের প্রতি আমাদের যে সংবেদনশীল আচরণ এটি জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জনপ্রিয়তাকে এক অনন্য জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা সব সময় দেশের মানুষের কল্যাণে রাজনীতি করি।

নাছিম বলেন, বিএনপি জামায়াতকে প্রতিহত করে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এদের প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির দেশ হিসেবে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X