কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:২৮ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেল ১৫ মিনিট বন্ধ থাকার কারণ জানাল ডিএমটিসিএল

স্বপ্নের মেট্রোরেল। ছবি : সংগৃহীত
স্বপ্নের মেট্রোরেল। ছবি : সংগৃহীত

আবারও মেট্রোরেল পরিচালনায় বিভ্রাট। রেলের বৈদ্যুতিক লাইনের ওপর পাশের এক ভবন থেকে ফেলে দেওয়া হয় স্যাটেলাইট টিভির ক্যাবল। এ কারণে প্রায় ১৫ মিনিট চলাচল বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে এই ঘটনা ঘটে। এ সময় মতিঝিল থেকে উত্তরা এবং উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেলের দুই দিকের চলাচলই বন্ধ হয়ে যায়। তারের কারণে চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

এছাড়া মেট্রোরেলের যাত্রী আসাদুজ্জামান সম্রাট জানান, ফার্মগেটে মেট্রো হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। প্রায় ২০ মিনিট পর আবারও ট্রেন চলে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ট্রেন চলাচল বন্ধের পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনা তুলে ধরে স্ট্যাটাস দিতে থাকে।

ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ফার্মগেট ও শাহবাগ এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর কেউ ক্যাবল ছুড়ে মারে। এ কারণে প্রায় ১৫ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তার ছুড়ে মারা ব্যক্তিকে পুলিশ খুঁজছে বলেও জানান তিনি।

মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় প্রতিটি স্টেশনে যাত্রীদের ভিড় হয়ে যায়। পরে নিচ থেকেই প্ল্যাটফর্মে ওঠার জন্য নিষেধ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১০

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১১

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১২

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৩

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৫

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৬

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৭

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৮

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৯

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

২০
X