কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৬:৫২ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

এবার ট্রান্সজেন্ডার নিয়ে হেফাজতে ইসলামের বিবৃতি

হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। কালবেলা গ্রাফিক্স
হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। কালবেলা গ্রাফিক্স

ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০২৩ (খসড়া) প্রণয়ন ও বাস্তবায়নে বিরত থাকার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে তারা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দেশের বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ দাবি জানান।

হেফাজতের নেতৃদ্বয় ট্রান্সজেন্ডার মতবাদকে ‘অভিশপ্ত’ আখ্যা দিয়ে এই মতবাদকে একটি ইমান বিধ্বংসী মতবাদ বলেন। তারা আরও বলেন, এই মতবাদ এক ধরনের মানসিক বিকৃতি। সম্প্রতি ‘ট্রান্সজেন্ডার’ নামে অভিশপ্ত একটি অদ্ভুত মতবাদ প্রকট আকার ধারণ করেছে। বিভিন্ন মাধ্যমে এ মতবাদের অধিকারীদের উপস্থিতি জানান দিতে দেখা যাচ্ছে। সরকারের কাছে নানারকম দাবিও তারা উত্থাপন করছে। আমরা এ দেশে ট্রান্সজেন্ডার ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০২৩ (খসড়া) প্রণয়ন ও বাস্তবায়নে বিরত থাকতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

এ ছাড়াও আসিফ মাহাতাব ইস্যুতে তারা বিবৃতিতে বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক স্বাধীনভাবে দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতেই পারেন। সামাজিক ও ধর্মীয় বিষয়ে কথা বলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় লেকচারার আসিফ মাহাতাবকে শিক্ষকতার পদ থেকে অব্যাহতি দিয়ে চরম ধৃষ্টতা দেখিয়েছে। তারা যে সিদ্ধান্ত নিয়েছে তা শিক্ষক সমাজ ও দেশ-জাতিকে হতবাক করেছে। তারা এর মাধ্যমে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে। অবিলম্বে তাকে স্বপদে বহাল করার পাশাপাশি ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি তোলেন তারা।

উল্লেখ্য, সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডার গল্প ‘শরীফ থেকে শরীফা’ প্রসঙ্গে নেতিবাচক বক্তব্য এবং প্রকাশ্যে বইয়ের পাতা ছিঁড়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন চাকরি হারান দর্শনের শিক্ষক আসিফ মাহতাব। গেল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আর ক্লাস নিতে না যাওয়ার জন্য মুঠোফোনে জানিয়ে দেওয়া হয়।

বিষয়টি জানাজানি হলে সামাজিক মাধ্যমে এর পক্ষে-বিপক্ষে অবস্থান নেন মানুষ। কেউ কেউ বলছেন, আসিফ মাহতাব একজন শিক্ষক হয়ে বই ছিঁড়ে প্রতিবাদ জানাতে পারেন না। অনেকেই আবার এ ধরনের প্রতিবাদকে স্বাগত জানিয়ে চাকরিচ্যুতের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১০

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১১

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১২

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৩

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৪

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৫

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৬

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৭

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৮

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৯

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

২০
X