কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল আইআরএফ

পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)। ছবি : কালবেলা
পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)। ছবি : কালবেলা

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরাম (আইআরএফ)।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদকে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন আইআরএফের সভাপতি রাইজিংবিডি ডটকমের প্রধান প্রতিবেদক হাসান মাহামুদ, সংগঠনের সাধারণ সম্পাদক বিটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মাহামুদুল হক সুজন, সাংগঠনিক সম্পাদক গ্লোবাল টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহরিয়ার হাসান, অর্থ সম্পাদক দৈনিক আলোর জগতের জ্যেষ্ঠ প্রতিবেদক রায়হান রেজা চৌধুরী, প্রচার সম্পাদক ডিনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহাদত হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এতে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হন।

এর আগে, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পর তৃতীয়বারের মতো মন্ত্রিসভায় ডাক পান আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক। ২০০৯-২০১৩ সময়কালে তিনি পরিবেশ ও বনমন্ত্রী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মন্ত্রী হিসেবে তার নিয়োগের পূর্বে ড. হাছান মাহমুদ একই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর ৭ জানুয়ারি ২০১৯ থেকে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X