কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৩৪ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলা একাডেমির পুরস্কার প্রত্যাখ্যান, যা বললেন মহাপরিচালক

মুহম্মদ নূরুল হুদা। ছবি : সংগৃহীত
মুহম্মদ নূরুল হুদা। ছবি : সংগৃহীত

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেছেন, ১০ বছর পর বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করে এক লাখ টাকার একটি চেক জাকির তালুকদার আমাদের কাছে পাঠিয়েছেন। সোমবার এটি আমি হাতে পেয়েছি। এই বিষয়টিতে বাংলা একাডেমি নির্বাহী পরিচালনা পর্ষদ কি সিদ্ধান্ত নেবেন তা তারাই চূড়ান্ত করবেন। মহাপরিচালক হিসেবে আমাকে কথা বলতে হলে বাংলা একাডেমি নির্বাহী পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পরই বলতে পারব।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা কথাসাহিত্যিক জাকির তালুকদারের পুরস্কারের অর্থ ও সম্মাননা স্মারক ফেরত পাঠানো প্রসঙ্গে এসব কথা বলেন।

মুহম্মদ নূরুল হুদা বলেন, আমার বন্ধু জাকির তালুকদারকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলা একাডেমি সম্পর্কে তার উৎসাহ বরাবরই আমি দেখেছি। এই উৎসাহ থেকে তিনি এই কাজটি করেছেন। ১৯৮৮ সালে আমি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি। সে সময়ে বাংলা একাডেমি দুজনকে পুরস্কার দিয়েছিল। আমি আর আবু বকর সিদ্দিক বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি।

বাংলা একাডেমি অগণতান্ত্রিকভাবে চলছে এমন মন্তব্যর জবাবে তিনি বলেন, অগণতান্ত্রিকভাবে বাংলা একাডেমি চলছে সে সময়ে জাকির তালুকদার এই পুরস্কার গ্রহণ করেছিলেন। সে সময়ে তিনি কোনো মন্তব্য করেননি। এরপর আরও কত বছর পেরিয়ে গেছে। আমি বাংলা একাডেমিতে নতুন পর্যায়ে এলাম ২০২১ সালে। বিষয়টি দেখেই নির্বাচন প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণ করি।

তিনি বলেন, মন্ত্রণালয়কেও অবহিত করা হয়েছে। গত ডিসেম্বরের সভায় সিদ্ধান্ত হয়েছে এবারের অর্থবছরের আগে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। নির্বাচনে একটি ভোটার তালিকা যুক্ত করতে হবে। এজন্য ভোট দেওয়ার বিধিমালা তৈরি করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X