কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:২০ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে সুইস প্রেসিডেন্ট ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট ভায়োলা আমহার্ড এবং ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফেদেরিকসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দনপত্রে সুইস প্রেসিডেন্ট বলেন, ‘সুইস ফেডারেল কাউন্সিলের পক্ষ থেকে আমি আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আপনার গুরুত্বপূর্ণ ম্যান্ডেট পূরণে আপনার সাফল্য কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘আমি আপনার দেশ ও জনগণের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য আমার শুভ কামনাও জানাতে চাই।’

সুইস প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর প্রেক্ষাপটে আমি নিশ্চিত যে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, আইনের শাসন, বহুপাক্ষিকতাবাদ এবং জাতিসংঘের চার্টারে অন্তর্ভুক্ত সার্বজনীন নীতিগুলোর মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকার একটি শান্তি ও সমৃদ্ধির বিশ্বের দিকে প্রয়াসের ক্ষেত্রে আমাদের সেরা কম্পাস হিসেবে বিদ্যমান রয়েছে।’

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ‘আমি আস্থাবান যে আমাদের দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক এবং সুইজারল্যান্ড ও বাংলাদেশকে যে বন্ধুত্বের বন্ধন বেঁধে রেখেছে তা ভবিষ্যতে আরও নিবিড় হতে থাকবে।’

অপর এক বার্তায় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেদেরিকসেন বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আমি আপনাকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।’

সেপ্টেম্বরে নিউইয়র্কে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ আনন্দের ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘সবুজ উত্তরণের বিষয়ে আমাদের আলোচনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আপনার অঙ্গীকার দেখে আমি খুবই উৎসাহিত।’

মেটে ফেদেরিকসেন বলেন, ‘ডেনমার্ক বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং দেশের সামাজিক, অর্থনৈতিক ও গণতান্ত্রিক উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রেখেছে। আমি আশা করি, আপনার নতুন মেয়াদ অগ্রগতি, সমতা, শক্তিশালী গণতন্ত্র মৌলিক স্বাধীনতার সুরক্ষায় নতুন যুগের সূচনা করবে।’

তিনি পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমার সরকার আমাদের দেশের পারস্পরিক স্বার্থ এগিয়ে নিতে এবং একসাথে টেকসই প্রবৃদ্ধি ও এর বাইরে সাফল্যের নতুন উচ্চতা অর্জন করতে বাংলাদেশ সরকারের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X