কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের লুটপাট দায়ী : এবি পার্টি

বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এবি পার্টি। ছবি : কালবেলা
বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এবি পার্টি। ছবি : কালবেলা

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের মদদপুষ্ট লুটেরা সিন্ডিকেটকে দায়ী করে তাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ- এবি পার্টি। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্যের উপুর্যুপুরি বৃদ্ধি, সরকারের মদদপুষ্ট কালোবাজারী সিন্ডিকেটের কারসাজি এবং জবাবদিহিতাবিহীন সরকারের অবাধ লুটপাটের নানা তথ্য-উপাত্ত তুলে ধরেন।

তাজুল ইসলাম বলেন, প্রতিবছর রমজানে তেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বাড়ে। অথচ শ্রমজীবী মানুষের আয় অপেক্ষাকৃত কম থাকে। সাধারণ মানুষের খাবারের চাহিদাও কমার কথা। কিন্তু রহস্যজনকভাবে প্রতিবছর একটা চক্র কৃত্রিমভাবে সংকট তৈরি করে দাম বাড়িয়ে ফেলে। দ্রব্যমূল্য বৃদ্ধি ও জনদুর্ভোগের জন্য তিনি জবাবদিহিতাবিহীন সরকারের লুটপাটই প্রধানত দায়ী বলে মনে করেন।

দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, অভাব এবং টাকার মূল্যমান কমার কারণে সাধারণ মানুষের সঞ্চয় বলতে এখন আর কিছু নাই। যার কাছে গতবছর এক লাখ টাকা সঞ্চয় ছিল এখন তার হাত প্রায়শূন্য। তিনি পণ্য উৎপাদনকারী কৃষক ও ভোক্তাপর্যায়ে গণসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেন, কৃষককে সাবসিডি দিয়ে তার পণ্য উৎপাদনে উৎসাহিত না করলে আমাদের কৃষি ব্যবস্থাপনায় বিপর্যয় নেমে আসবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক, সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সদস্যসচিব শাহাদাত উল্লাহ টুটুলসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১০

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১২

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৩

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৪

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৫

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৬

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৭

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৯

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

২০
X