কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবী কার্যক্রমকে উৎসাহিত করতে হবে : সমাজকল্যাণমন্ত্রী 

ফুলার রোডস্থ ব্রিটিশ কাউন্সিলে প্রথম ডেভেলপমেন্ট কমিউনিকেশন কনক্লেভের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা
ফুলার রোডস্থ ব্রিটিশ কাউন্সিলে প্রথম ডেভেলপমেন্ট কমিউনিকেশন কনক্লেভের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের কল্যাণে স্বেচ্ছাসেবী কার্যক্রমকে উৎসাহিত করতে হবে। জনসেবামূলক যে কোনো কাজে যোগাযোগ গুরুত্বপূর্ণ। মানুষের মনের ভাব বোঝার সাথে সাথে তাদের জন্য আমরা কী করতে চাই তা বোঝাতে উন্নয়ন যোগাযোগ প্রয়োজন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ফুলার রোডস্থ ব্রিটিশ কাউন্সিলে প্রথম ডেভেলপমেন্ট কমিউনিকেশন কনক্লেভের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষের আচরণগত ও সমাজে পরিবর্তন আনার জন্য যোগাযোগ প্রয়োজন। জনসংখ্যার বিস্ফোরণ ঠেকাতে, বিভিন্ন কমিউনিটি রোগের বিস্তার রোধ ও স্বাস্থ্য সচেতনতা তৈরিতে যোগাযোগের সফলতার কথা উল্লেখ করে বলেন, সমাজের বিভিন্ন ট্যাবু, কুসংস্কার ভাঙতে ও সচেতনতা তৈরিতে উন্নয়ন যোগাযোগ ভূমিকা রাখছে।

মন্ত্রী উন্নয়ন যোগাযোগকে স্মার্ট বাংলাদেশ গঠনের কাজে ব্যবহার করার জন্য পেশাজীবীদের আহ্বান জানান।

অনুষ্ঠানে কেয়ারের কান্ট্রি ডিরেক্টর রমেশ সিং ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর কাদের বিশেষ অতিথি ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১০

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১১

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১২

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৩

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৪

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৫

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৬

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৮

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

১৯

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

২০
X