কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ
অটোরিকশা প্রতিস্থাপনে ঘুষ

২৪ দালালের নাম উল্লেখ করে দুদকে অভিযোগ 

দুর্নীতি দমন কমিশন। ছবি : সংগৃহীত
দুর্নীতি দমন কমিশন। ছবি : সংগৃহীত

অটোরিকশা প্রতিস্থাপনে ঘুষ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ এমন ২৪ দালালের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দিয়েছে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

রোববার (৪ ফেব্রুয়ারি) সংগঠনের সধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ এ অভিযোগ দাখিল করেন।

অভিযোগে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম ধারাবাহিকভাবে তিন দিন বিআরটিএ মেট্রো সার্কেল-১ অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন দালালকে হাতেনাতে ধরে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়। বাস্তবতা হলো প্রকৃত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াতে তারা সব সময়ই ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। অভিযুক্তদের এবং তাদের পরিবার পরিজনদের সম্পদের হিসাব যাচাই করলে থলের বিড়াল বেরিয়ে আসবে।

অভিযোগে আরও বলা হয়, বিআরটিএ সাবেক হিসাব রক্ষক ও বর্তমান এ-ও খান মোহাম্মদ রুহুল আমিন মীরপুর বিআরটিএ কার্যালয়ের দালাল চক্রের মূল হোতা। তার নানা অপকর্ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকশিত হলেও তিনি স্বপদে বহাল আছেন।

দুদকে দেওয়া অভিযোগে দালাল চক্রের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে। দালালদের মধ্যে রয়েছে দেবাশিষ বিশ্বাস, এনামুল হক ডালিম, মনির হোসেন, মো. জালাল, খন্দকার মহিন রনি, দ্বীন ইসলাম, কমল কুমার রায় গৌতম, মো. মাহবুব, মো. দেলোয়ার, সুলতান উদ্দিন, মো. কাদের, মো. জিয়া, রফিক, জহির, শহিদুল রফিকুল, জাহিদ, ফরিদ, নাজমুল, লুৎফুর, আনোয়ার, রুবেল ও সেলিম।

২০০১-২০০৭ মডেল পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা প্রতিস্থাপনে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদের নেতাদের যোগসাজশে বিআরটিএ’র অসাধু কর্মকর্তা ও মালিক সমিতি ঐক্য পরিষদের ১১২ কোটি ৭৫ লাখ টাকার ঘুষ বাণিজ্য ও চাঁদাবাজিতে বিআরটিএ দালালচক্র বিরাট ভূমিকা পালন করে। অভিযোগে বিআরটিএ বেশ কয়েকজন কর্মকর্তার নামও উল্লেখ করেছে। তাদের বিরুদ্ধে তদন্ত করার অনুরোধ জানানো হয়েছে লিখিত আবেদনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১০

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১১

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১২

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৩

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৬

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৭

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৮

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৯

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

২০
X