কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১১ এএম
অনলাইন সংস্করণ

বুড়িগঙ্গা নদী বুড়ি হয়ে গেছে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ছবি : সংগৃহীত
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ছবি : সংগৃহীত

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনের করা এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বুড়িগঙ্গা নদী বুড়ি হয়ে গেছে এটা আবার যৌবন ফিরে পাবে কিনা আমি জানি না। তবে আমরা এটাকে সেই আগের জায়গায় নিয়ে যেতে চাই।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

প্রশ্নোত্তর পর্বে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমাদের প্রিয় বুড়িগঙ্গা নদী। যার কোল ঘেঁষে বেড়ে উঠেছে আমাদের রাজধানী। এই নদীর অপরিসীম ভূমিকায় ঢাকাবাসীর জীবন এবং জীবিকা সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমার প্রশ্ন হচ্ছে যে, এই নদীর আশেপাশে যে সকল শিল্প কারখানা গড়ে উঠেছে; সেই সকল শিল্প কারখানা থেকে অনিয়ন্ত্রিত বর্জ্য নদীতে ফেলার কারণে এই নদীটি আজ মৃতপ্রায়। এই অনিয়ন্ত্রিত বর্জ্য ফেলার বন্ধে সরকারের কিংবা শিল্প মন্ত্রণালয়ের সুনির্দিষ্টভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা।

এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, 'আপনি যথার্থ বলেছেন। আপনার ভূমিকা ঠিক আছে। আপনি পুরান ঢাকার লোক, আমারও জন্ম পুরান ঢাকায়। এখানে কিন্তু সব শিল্প কারখানার বর্জ্য না, বিভিন্ন ধরনের বর্জ্য রয়েছে।

তিনি বলেন, হাজারীবাগে যে ট্যানারিগুলো ছিল সেটা অনেক দিনের। সেটা আপনি বিস্তারিত ভাবে জানেন। এই ট্যানারিগুলোর বর্জ্য যাতে পরিবেশ নষ্ট না হয়, সেজন্য আমরা ট্যানারিগুলো সাভারে নিয়ে গেছি। এখন সেখানে কিছুটা আছে।

বুড়িগঙ্গা নদী বুড়ি হয়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা আবার যৌবন ফিরে পাবে কিনা আমি জানি না। এটা আমাদের শৈশবের অনেক স্মৃতি বিজড়িত। সেখানে অনেক সাঁতার কেটেছি। আহসান মঞ্জিল, রুপলাল হাউসসহ অনেক বড় বড় স্থাপনা যেখানে আছে, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শৈশবে সেই জায়গা থেকে এসেছেন, সেই ঘাটে নেমেছেন সুতরাং সেই নদীর অভিজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীরও আছে। কাজেই আমরা সেটাকে সে জায়গায় নিয়ে যেতে চাই। কিন্তু এটা এতটাই বেশি কলুষিত হয়ে গেছে, বিভিন্ন সরকার যখন ক্ষমতায় এসেছে বিশেষ করে বিএনপি সরকার যারা লুটপাট নিয়ে ব্যস্ত ছিল তারা তখন কোনো কার্যক্রম গ্রহণ করেনি। আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিবেশের বিশাল জায়গায় আমরা অবস্থান করছি।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, পরিবেশ মন্ত্রী, নগর পিতা (সিটি করপোরেশনের মেয়র), পানি মন্ত্রী এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়সহ আমরা মিলে যদি একটি বৈঠক করি, আর আপনি মাননীয় সংসদ সদস্য হিসেবে সেখানে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা যদি একটা প্ল্যান করি তা হলে আমরা এর স্বচ্ছতা ফিরে পাব এবং আবারও সাদা জলে সাঁতার কাটতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া বাসা থেকে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

১০

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১১

নামাজরত মুসল্লির মৃত্যু

১২

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৩

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৪

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৫

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৬

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৭

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৮

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৯

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

২০
X