কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৭ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

একুশে বইমেলায় সুজন সুপান্থর ‘নীল সার্কাসের ঘোড়া’

অমর একুশে গ্রন্থমেলায় সুজন সুপান্থর মুক্তগদ্যের বই ‘নীল সার্কাসের ঘোড়া’। ছবি : সংগৃহীত
অমর একুশে গ্রন্থমেলায় সুজন সুপান্থর মুক্তগদ্যের বই ‘নীল সার্কাসের ঘোড়া’। ছবি : সংগৃহীত

অমর একুশে গ্রন্থমেলা-২০২৪ এ প্রকাশিত হয়েছে সুজন সুপান্থর মুক্তগদ্যের বই ‘নীল সার্কাসের ঘোড়া’। বইটি প্রকাশ করেছে স্বপ্ন ’৭১ প্রকাশন।

বইমেলায় উদ্বোধনের দিন থেকেই বইটি স্বপ্ন ৭১-এর স্টলে (বইমেলায় স্টল নম্বর ১৯০) পাওয়া যাচ্ছে। একই স্টলে পাওয়া যাচ্ছে লেখকের আরেকটি মুক্তগদ্যের বই ‘মেঘের ভেতর মীন’।

বইটির প্রচ্ছদ করেছেন মাহফুজ রহমান। বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। ২৫ শতাংশ কমিশনে ১৫০ টাকায় ‘নীল সার্কাসের ঘোড়া’ পাওয়া যাচ্ছে।

এর আগে ২০২০ সালে ‘মেঘের ভেতর মীন’ নামে সুজন সুপান্থ’র প্রথম মুক্তগদ্যের বই প্রকাশ হয়। ২০১৩ সালে তার প্রথম কবিতার বই ‘বুকের ভেতর বাবুই বাসা’; ২০১৪ সালে ‘পাখিদের রাশিফল’ও ২০১৮ সালে ‘বিষণ্ণ জোকারের হাসি’ নামে ৩টি বই প্রকাশ হয়।

‘নীল সার্কাসের ঘোড়া’ বইটি নিয়ে সুজন সুপান্থ বলেন, ‘নীল সার্কাসের ঘোড়া’ পাঠককে হারিয়ে ফেলা সময়ের কাছে ফিরিয়ে নিয়ে যাবে। কথার সেতু পেরিয়ে সেখানে পৌঁছানো পর্যন্ত দেখা যাবে, পথে কোনো জল-আলো-হাওয়া নেই। অথচ পথ পেরোলেই দেখা যাবে, সেই জীবন কী ভীষণ অমিতাভ হয়ে আছে।’

সুজন সুপান্থ আরও বলেন, ‘জবা ফুলের আয়ু নিয়ে নিজেকে খুঁজতে চাওয়া বয়স এমনিতেই স্ক্রল করে করে কিছুই না– দেখা জীবনকে পেরিয়ে যাচ্ছে দ্রুত। পেরিয়ে যাচ্ছে সমূহ প্রেম-ভালোবাসা-মোহমায়া ও বিচ্ছেদ। এর আগেই নীল সার্কাসের ভেতর ঢুকে গদ্যলেনে হাঁটুন, দেখুন কীভাবে ফুটে ওঠে সার্কাসমুখরিত আলো; কীভাবে হৃদয়ে জমে মেঘদল, জমে অন্নজল...।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বইমেলা ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১০

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৩

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৪

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৫

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৬

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৭

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৮

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৯

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

২০
X