কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্ট পদক পেলেন রাজশাহী জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দক্ষ, চৌকস ও মেধাবী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম কৃতিত্বপূর্ণ কাজের জন্য এবছর ‘প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল’ পদক পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদক পরিয়ে দেন। রাকিবুল ইসলাম বর্তমানে রাজশাহী জেলায় জেলা কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিত বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাহিনীর সদস্যদের পদক পরিয়ে দেন। ২০১৬ সালে ৩৪তম বিসিএসের মাধ্যমে রাকিবুল ইসলাম আনসার ক্যাডারে যোগদান করেন। চাকরি জীবনে তিনি ৩টি জেলা ও ৩টি ব্যাটালিয়ন কমান্ড করেছেন। শুরু থেকেই তিনি বাহিনীর প্রতিটি কাজে নিজের মেধার অবদান রেখে আসছেন।

পার্বত্য এলাকায় চাকরিকালে তিনি সাহসিকতার সঙ্গে পার্বত্য এলাকার নিরাপত্তা রক্ষায় কাজ করেন। পেশাগত কাজের পাশাপাশি আর্ত মানবতার সেবায় কাজ করে তিনি বিভিন্ন সময় কাজ ভূয়সী প্রশংসিত হয়েছেন।

রাকিবুল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পাককোলা গ্রামে ১৯৮৯ সালে এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কাতলামারি গ্রামের বাসিন্দা।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আট ক্যাটাগরিতে পদক পান। এবার আট ক্যাটাগরিতে ১৮০ জনকে আনসার পদক দেওয়া হয়েছে এর আগে গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে আনসার পদকের জন্য নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

আনসার পদক ক্যাটাগরিগুলো হলো- ‘বাংলাদেশ আনসার পদক, প্রেসিডেন্ট আনসার পদক, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক, বাংলাদেশ আনসার (সেবা) পদক, প্রেসিডেন্ট আনসার (সেবা) পদক, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক এবং প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা) পদক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X