কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০০ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নানামুখী কারণে নদীর চরিত্র বদলাচ্ছে : নৌপ্রতিমন্ত্রী

বিআইডব্লিউটিএ এবং আইডব্লিউএম আয়োজিত এক কর্মশালায় বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
বিআইডব্লিউটিএ এবং আইডব্লিউএম আয়োজিত এক কর্মশালায় বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

নানামুখী কারণে নদীর চরিত্র বদলাচ্ছে মন্তব্য করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এক সময় দেশের খালগুলো নদী ছিল। দখলের কারণে খালে রূপ নিয়ে, এখন নালাও নেই। ঢাকার চার নদীর শাখাগুলো দখল হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, শীতলক্ষ্যায় সড়ক ও জনপথ বিভাগের নির্মিত সেতু পরিকল্পিত হয়নি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘ডিটারমিনেশন অব স্ট্যান্ডার্ড হাই ওয়াটার লেভেল, স্ট্যান্ডার্ড লো ওয়াটার লেভেল এবং রি-ক্লাশিফিকেশন অব ইনল্যান্ড ওয়াটারওয়েজ ইন বাংলাদেশ’ শীর্ষক সমীক্ষা প্রকল্পের ফলাফল চূড়ান্ত করার লক্ষ্যে বিআইডব্লিউটিএ এবং আইডব্লিউএম আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

নদী রক্ষার দায়িত্ব সবার একথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নদ-নদীতে পরিকল্পিতভাবে সেতু নির্মাণে ২০১০ সালে প্রধানমন্ত্রী বিধিমালা করে দিলেও আজ পর্যন্ত এর কোনো নীতিমালা তৈরি হয়নি। দেশের অসংখ্য নদীতে পানি উন্নয়ন বোর্ডের কোটি কোটি ব্লক আছে। নদী ধ্বংসে এই প্রতিষ্ঠান তো দায় এড়াতে পারে না।

নানামুখী অত্যাচারের কারণে নদীর চরিত্র বদলাচ্ছে, গতিপথ পরিবর্তন করছে জানিয়ে খালিদ মাহমুদ বলেন, নদীতে যত কম পারা যায় স্থাপনা নির্মাণ করতে হবে। তবে জনপ্রতিনিধিদের কারণে নদীতে সেতু বাড়ে।

নৌ-সড়ক ও রেলপথ রক্ষা করে বহুমুখী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দিয়ে তিনি বলেন, নদীর প্রবাহ বন্ধ হলে বাংলাদেশের প্রাণ থাকবে না, তা মানতে হবে। রাজধানীর চারপাশে নদীর জায়গা উদ্ধার অভিযান ও নদী ঘিরে উন্নয়ন কর্মকাণ্ড মানুষের চোখে পড়েছে। এখন নদীতে ময়লা ফেলতে মানুষ ডান-বামে তাকায়। এটা কম সফলতা নয়। সময় এসেছে নদী রক্ষার পাশাপাশি মানুষের কাঠামো উন্নয়নেও কাজ করার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X