কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৭ এএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নিচ্ছে বিবদমান পক্ষগুলো : পররাষ্ট্র সচিব

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক এক সেশনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ছবি : সংগৃহীত
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক এক সেশনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ছবি : সংগৃহীত

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বিবদমান পক্ষগুলো ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নিয়ে সংকটকে দীর্ঘায়িত করছে এবং শান্তিরক্ষা কার্যক্রমকে মারাত্মকভাবে প্রভাবিত করছে।

শুক্রবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক এক সেশনে প্যানেলিস্ট হিসেবে বক্তব্য রাখেন তিনি।

এ সময় পররাষ্ট্র সচিব বলেন, গাজায় নিরস্ত্র বেসামরিক মানুষ বিশেষ করে নারী ও শিশুদের ওপর ইসরায়েলি নৃশংসতার বিষয়ে যে দ্বৈতনীতি অবলম্বন করা হয়েছে তা দুর্ভাগ্যজনক।

মাসুদ বিন মোমেন শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনা সদস্যদের প্রতিশ্রুতি ও অব্যাহত অবদানসহ স্থানীয় জনগোষ্ঠীর হৃদয় ও মন জয় করার বিষয় তুলে ধরেন।

সেন্টার ফর ইন্টারন্যাশনাল পিস অপারেশনসের নির্বাহী পরিচালক অ্যাস্ট্রিড ইরগাংয়ের সঞ্চালনায় প্যানেলে বক্তব্য রাখেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী, পর্তুগালের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ও ইরাকে মিশন প্রধান ভলকার পার্থেস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশ হিসেবে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X