কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৯:৫০ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত-নেপালের মধ্যে ত্রিপক্ষীয় বিদ্যুৎ চুক্তি সমাপ্তির আশ্বাস

কাঠমুন্ড়ুতে বাংলাদেশ ও নেপালের মধ্যে পররাষ্ট্র দফতরের তৃতীয় দফা আলোচনা (এফওসি) অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
কাঠমুন্ড়ুতে বাংলাদেশ ও নেপালের মধ্যে পররাষ্ট্র দফতরের তৃতীয় দফা আলোচনা (এফওসি) অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

কাঠমুন্ড়ুতে বাংলাদেশ ও নেপালের মধ্যে পররাষ্ট্র দফতরের তৃতীয় দফা আলোচনা (এফওসি) অনুষ্ঠিত হয়েছে। এসময় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং নেপালি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন নেপালের পররাষ্ট্র সচিব সেওয়া লামসাল।

বুধবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশের রাষ্ট্রদূত এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এফওসি চলাকালীন দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করা হয়। উভয় পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

এসময় তারা পারস্পরিক স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, ট্রানজিট ও কানেক্টিভিটি, বিদ্যুৎ ও জ্বালানি খাত, পর্যটন, সংস্কৃতি ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হন। দুই পররাষ্ট্র সচিব শুধু বাণিজ্য ও সংযোগ সম্প্রসারণের মাধ্যমেই নয়, বরং জনগণের মধ্যে যোগাযোগকে উন্নীত করার আরও সুযোগ সৃষ্টির মাধ্যমে উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য বিবিইএন-এমভিএ কাঠামো কার্যকরের উপর জোর দেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশ-ভারত-নেপালের মধ্যে ত্রিপক্ষীয় বিদ্যুৎ চুক্তির দ্রুত সমাপ্তির ওপর জোর দেন। যেটি বাংলাদেশকে নেপাল থেকে বিদ্যুৎ আমদানিতে সহায়তা করবে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব লুম্বিনিতে মঠ নির্মাণের জন্য জমি বরাদ্দের দেওয়ায় নেপাল সরকারকে ধন্যবাদ জানান। এসময় তিনি বলেন, এটি আমাদের সম্পর্কের মধ্যে একটি মাইলফলক হবে এবং আগামী দিনে বাংলাদেশ ও নেপালের মধ্যে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে।

নেপালের পররাষ্ট্র সচিব লামসাল অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রে সম্ভাবনার উপর জোর দেন এবং বেসরকারি খাত সহ সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠার প্রস্তাব করেন। এসময় নেপাল বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা এগিয়ে নিতে চায় বলে জানান তিনি।

এসময় বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং নেপালের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের মধ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দুই দেশের পররাষ্ট্র সচিব। পরবর্তী এফওসি দুই দেশের সুবিধাজনক সময়ে বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X