কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৮:১৪ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কাল ঢাকায় আসছে জাতিসংঘের কারিগরি দল

জাতিসংঘের লোগো
জাতিসংঘের লোগো

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে তদন্তের জন্য আগামীকাল বৃহস্প‌তিবার (২২ আগস্ট) বাংলাদেশে আসছে জাতিসংঘ কারিগরি সহযোগি দল। তারা প্রাথমিক ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে।

বুধবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবা‌দিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রস‌চিব বলেন, জা‌তিসং‌ঘের প্রতিনিধি দলটি আগামীকাল ঢাকায় আসবেন। তারা ২৮ আগস্ট পর্যন্ত থাকার কথা। তারা ঢাকায় অবস্থানকালে সং‌শ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করবেন। অন্তর্বর্তী সরকা‌রের কয়েকজন উপ‌দেষ্টার সঙ্গে তারা সাক্ষাৎ করবেন।

গত ১৫ আগস্ট পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসে‌নের সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। সে‌দিন জাতিসংঘের সমন্বয়ক জানান, তারা প্রাথমিকভাবে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের কাজটি করবে। তাদের কাজের পরিধি, টার্মস অব রেফারেন্স, কত সময় কাজ করবে সেটি নিয়ে এখনো কাজ চলছে।

পররাষ্ট্র উপ‌দেষ্টা জানান, নির‌পেক্ষ ও স্বচ্ছ তদ‌ন্তের স্বা‌র্থে জাতিসংঘের প্রতি‌নি‌ধি দল‌কে সব ধর‌নের সহায়তা কর‌তে প্রস্তুত অন্তর্বর্তী সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X