কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৭:৫২ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ভিক্টরের সঙ্গে যোগাযোগ করা হবে : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পুরোনো ছবি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পুরোনো ছবি

তথ্য ফাঁসের ঘটনা উদ্ঘাটনকারী সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ভিক্টর মার্কপোলোসের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

যোগাযোগ করে ভিক্টরকে ধন্যবাদ দিতে চান বলেও মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী। তবে বাংলাদেশ ই-গভ. কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের (সার্ট) সঙ্গে ভিক্টরের যোগাযোগের দাবির সত্যতা এখনো পাওয়া যায়নি বলেও দাবি করেছেন তিনি।

সোমবার (১০ জুলাই) তথ্য ফাঁসের ঘটনায় এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে এ সভায় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো তালিকায় থাকা ২৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং আইসিটি বিভাগের সার্ট এবং ডিজিটাল সিকিউরিটি এজেন্সির (ডিএসএ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে পলক বলেন, আমাদের সার্ট, আইসিটি বিভাগ এবং ডিএসএর ওয়েবসাইটে থাকা যেসব ইমেইল আছে, সেগুলো আমরা চেক করে দেখেছি। কিন্তু বিগত ২৭ জুন থেকে এখন পর্যন্ত ভিক্টর মার্কপোলোসের কোনো ইমেইল খুঁজে পাওয়া যায়নি। তবে আমি সংশ্লিষ্টদের বলেছি ওনার সঙ্গে যোগাযোগ করতে। কারণ আমাদের একটা অনুশীলন আছে, অনেক দেশেরই আছে, কেউ যদি নিজে থেকে এমন তথ্য দেয়, সরকারের কোনো একটা সিস্টেমে কোনো দুর্বলতা আছে, তাহলে সেই তথ্য ‘অন রেকর্ডে’ রেখে যদি প্রতিবেদন পাওয়া যায়, তার তথ্যটা সঠিক তাহলে সেই ব্যক্তিকে আমরা একটা সনদপত্র দেই। তাদের দেওয়া তথ্যকে স্বীকৃতি দেওয়া হয়। সার্টের মাধ্যমেও এই কাজটা করা হয়। এজন্য আমরা ভিক্টর মার্কপোলোসকে ধন্যবাদ দিতে চাই। উনি একজন গবেষক, এখন ইন্টার্নশিপ করছেন। আমরা তার বিষয়ে খোঁজখবর নিচ্ছি। আমরা ওনার সঙ্গে যোগাযোগের কথা বলেছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, এটা তো সার্টের দিক থেকে বললাম। পাশাপাশি আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিনিধি থেকেও জানতে পেরেছি, তারা ভিক্টর মার্কপোলোসের কোনো ইমেইল পাননি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করব, যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশ দূতাবাসে তিনি কোনো যোগাযোগ করেছিলেন কি না। তবে আমরা বিষয়টিকে সাধুবাদ জানাই। উনি যে কাজটি করেছেন এটা মূলত বাংলাদেশকে সাহায্য করাই হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X