কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫১ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে তাপমাত্রা কমলেও রাতে গরম বাড়তে পারে যে বিভাগে

পুরোনো ছবি
পুরোনো ছবি

সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দিনে দেশে তাপমাত্রা কমলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে চট্টগ্রাম বিভাগে

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে দেওয়া পূর্বাভাস অনুসারে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস আরও বলছে, চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। তবে দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অফিস বলছে, গত ২৪ ঘণ্টায় অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, আজও বৃষ্টি সম্ভাবনা আছে। আমরা মনে করছি, আজ বৃষ্টি হলে ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহীর আকাশ পরিষ্কার হয়ে যাবে। সে ক্ষেত্রে তাপমাত্রা সামান্য কমতে পারে।

তিনি আরও বলেন, আগামীকাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু গতকাল সিলেটের আকাশ মেঘলা ছিল, তাই তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না। তবে আকাশে মেঘ থাকার কারণে চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

এদিন সকালে চট্টগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাতিয়ায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া বরিশালে ১৫ মিলিমিটার, চাঁদপুরে সাত, ভোলা ও কুড়িগ্রামের রাজারহাটে তিন, যশোর, রংপুর, দিনাজপুর ও চুয়াডাঙ্গায় দুই, ফেনী, নীলফামারীর ডিমলা, শ্রীমঙ্গল ও মাদারীপুরে এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১০

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১১

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৪

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৫

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৬

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৭

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৮

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৯

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

২০
X