কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

উন্নয়ন দেখতে কক্সবাজার যাচ্ছেন সব দেশের রাষ্ট্রদূত

পররাষ্ট্র মন্ত্রণালয়। গ্রাফিক্স : কালবেলা
পররাষ্ট্র মন্ত্রণালয়। গ্রাফিক্স : কালবেলা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে আগামী মঙ্গলবার এক দিনের পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন বাংলাদেশে নিয়োজিত সব বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা।

মূলত কক্সবাজারে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন এবং কক্সবাজারকে সারা পৃথিবীর কাছে তুলে ধরতেই তাদের এই ভ্রমণ বলে কালবেলাকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ পরিদর্শনে নেতৃত্ব দেবেন।

সূত্র জানায়, ২৭ ফেব্রুয়ারি সকালে তারা প্রথমে চট্টগ্রাম যাবে। এরপর ট্রেনযোগে চট্টগ্রাম থেকে তারা কক্সবাজার যাবে। এ সময় কক্সবাজারে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন রাষ্ট্রদূতরা। সফরকালে বঙ্গবন্ধু টানেল পরিদর্শনেও যাওয়ার কথা রয়েছে তাদের।

এর আগে গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অধিবেশনে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, বর্তমানে বাংলাদেশে ৫১টি বিদেশি দূতাবাস রয়েছে।

অন্যদিকে, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ ৮১টি দূতাবাসের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১০

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১১

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১২

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৩

সবার আগে নকআউটে কারা

১৪

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৫

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৬

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৭

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৮

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৯

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

২০
X