কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৩ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

রাতারাতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুখবর নেই : অর্থমন্ত্রী

শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক।
শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক। ছবি : সংগৃহীত

রাতারাতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে না। এটা নিয়ে কাজ চলছে, অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারসহ সংস্থাটির ঢাকা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘মেগা প্রজেক্ট করবো কি করবো না। করলে কি হবে, শুধু ক্রিটিসিজম করলে তো কোনো লাভ হবে না। এগুলো শেখ হাসিনা বানিয়েছেন ঠিক কথা। কিন্তু বানিয়েছেন তো একটা দৃষ্টিভঙ্গি নিয়ে, একটা চিন্তা নিয়ে। বর্তমান ও উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে এবং জনগণ এটা গ্রহণ করেছে। জনগণ অ্যাপ্রিসিয়েট করেছে এতো চমৎকার একটা প্রজেক্ট, বাংলাদেশে এটা করা সম্ভব! এয়ারপোর্ট থেকে যে এক্সপ্রেসওয়ে এটাও কিন্তু ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন।’

মূল্যস্ফীতি নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা তো হচ্ছে, কাজ চলছে। ওয়েট (অপেক্ষা) তো করতে হবে, রাতারাতি তো হবে না। আল্টিমেটলি (সর্বোপরি) এই ক্রাইসিসটা (সংকট) ম্যানেজ করতে হবে।’

বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটা ম্যানেজমেন্টের একটা কৌশল, ম্যানেজমেন্ট কীভাবে করছে, কতদূর ভিকটিম হবে সেটার মধ্যেও আবার এডজাস্টমেন্ট করতে হবে। সেগুলো তো ডে টু ডে প্রশ্ন আসবে।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যে সমস্যাগুলো ফেস করছে এগুলো নতুন কোনো সমস্যা নয়। বাংলাদেশ এই সমস্যাগুলো যেভাবে মোকাবিলা করছে, সেটার প্রশংসা করেছেন তারা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১০

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১২

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৩

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৪

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৬

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৭

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৮

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৯

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

২০
X