কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২১ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

সাব-সেক্টর কমান্ডার তারা মাস্টারের মৃত্যুবার্ষিকী আজ 

আবদুর রশীদ তারা মাস্টার। পুরোনো ছবি
আবদুর রশীদ তারা মাস্টার। পুরোনো ছবি

ন্যাপ কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর কিশোরগঞ্জ, নরসিংদী ও গাজীপুর অঞ্চলের সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুর রশীদ তারা মাস্টারের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার।

তিনি ১৯৭৬ সালের ২৬ ফেব্রুয়ারি দুর্বৃত্তেদের হামলায় নিহত হন। তার প্রয়াণ দিবসে নরসিংদী জেলার মনোহরদী থানার সাগরদী বাজারের বীরআহাম্মদপুর গ্রামের বাড়িতে দুপুর ২টায় মিলাদ মাহফিল, স্মরণসভা ও ভোজের আয়োজন করা হয়েছে।

আবদুর রশীদ তারা মাস্টার, হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তুলতে নরসিংদী জেলার আশপাশে ছাত্রদের মাঝে সংগ্রামী ভূমিকা পালন করেছেন। ছাত্রজীবন থেকে তিনি ছাত্রনেতা হিসেবে দেশের অসাম্প্রদায়িক শোষণমুক্তির লড়াইয়ে আত্মনিবেদিত।

তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় ১৯৬২ সালে কপালেশ্বর হাইস্কুল, খিদিরপুর হাইস্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধে আবদুর রশীদ তারা মাস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একাত্তরের ২৫ মার্চের কালো রাত্রির পর মনোহরদী থানায় আনুমানিক ১৫-২০ হাজার লোকের বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন তিনি। মনোহরদী থানা সদরে পাকিস্তানি পতাকা পুড়িয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।

তিনি ১৯৭২ সালে নরসিংদী জেলার মনোহরদী বেলাব আসনে জাতীয় সংসদের সদস্য পদে নির্বাচন করেন। সে বছরই সাগরদি গার্লস হাই স্কুল ও মনোহরদী কলেজ প্রতিষ্ঠা করেন।

মুক্তিযুদ্ধ পরবর্তী সময় তিনি ঢাকা বিভাগের সংগঠক হিসেবে কৃষক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X