কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৬ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এক ট্রেনেই টিকিট বিহীন যাত্রী ৭৫ জন

রেলওয়ে
বাংলাদেশ রেলওয়ের ধুমকেতু একপ্রেসে অভিযান চালান রেলওয়ের পশ্চিমের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার। ছবি : সংগৃহীত

এক ট্রেনেই টিকিট ছাড়া যাত্রী মিলেছে ৭৫ জন জন। ঢাকা থেকে রাজশাহী গামী ধুমকেতু একপ্রেসে এই ঘটনা ঘটেছে। এসব যাত্রীদের থেকে জরিমানা আদায় করা হয়েছে ১৭ হাজার টাকার বেশি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার-পশ্চিম ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় টিকিট ছাড়া এখন বিপুল সংখ্যক যাত্রী ট্রেনে ভ্রমণের বিষয়টি আবারও সামনে আনল। তেমনি ট্রেনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠা অস্বাভাবিক কিছু নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে রেলওয়ের পশ্চিমের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার লিখেছেন, ‘২৬ ফেব্রুয়ারি ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছি। আজকে মূলত দুইটি বিষয় পরিদর্শন করার পালা। একটা হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা আর একটা হলো বিনা টিকিটের যাত্রীদের শনাক্তকরণ। এই ট্রেনটি সকাল ছয়টায় ঢাকা থেকে সাধারণত ছেড়ে আসে। এত সকালে যারা ট্রেনে পানি দেবেন কিংবা পরিষ্কার করবেন তারাই সঠিক সময় হাজির না হওয়ায় পরিষ্কার-পরিচ্ছন্ন সঠিকভাবে হয়নি। তাছাড়া পরিষ্কার করার আগেই ট্রেনে যাত্রী উঠে পড়ায় কাজটি জটিল হয়ে পড়ে।’

ফেসবুকে দেওয়া পোস্টে আরও বলা হয়, ‘টিকেট চেকিং এর সময় লক্ষ্য করলাম এক ব্যক্তি দ্রুততার সঙ্গে আমাদের পাস করার চেষ্টা করলেন। জিজ্ঞেস করলে তিনি জানান, তিনি ওয়াস রুমে যাবেন কিন্তু টিকিট দেখাতে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি তা দেখাচ্ছিলেন না। তাকে টিকিট কাটানো হল কিন্তু এরপর আর ওয়াশরুমে গেলেন না। এক যাত্রীর নিকট টিকিট চাইলে তিনি অন বোর্ড অ্যাটেন্ড্যান্টের কাছে চলে গেলেন এবং তার আত্মীয় বলে পরিচয় দিলেন। তার কাছে টিকিট চাইলে তিনি তা দেখাতে চাচ্ছিলেন না। বাধ্য হয়ে যাত্রী ও অ্যাটেন্ড্যান্টের দুজনেরই টিকেট কাটানো হলো। আজকে যাত্রী সংখ্যা ছিল যথেষ্ট কম, মাত্র ৭৫ জন টিকিট বিহীন যাত্রীকে শনাক্ত করে তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ ১৭ হাজার ১২০ টাকা আদায় করা হলো।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X