কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০২:৩৫ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপির সমাবেশ

ইন্টারনেটের গতি কমের কারণ জানালেন টেলিযোগাযোগমন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। পুরোনো ছবি
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। পুরোনো ছবি

বিএনপির সমাবেস্থল নয়াপল্টনে সকাল থেকেই ইন্টারনেটের গতি কম রয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সমাবেশের জনস্রোত প্রচারে বাধা দেওয়ার জন্য সরকার ইন্টারনেটের গতি কমিয়ে দিচ্ছে।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার দৈনিক কালবেলাকে বলেন, বিষয়টা স্বাভাবিক। কারণ সেখানে এখন অনেক মানুষের জমায়েত হয়েছে। একটা টাওয়ারের ক্ষমতা যদি থাকে ১০০ জনকে নেটওয়ার্ক দেওয়ার, সেখানে যদি এর থেকে বেশি মানুষ থাকে তাহলে নেটওয়ার্ক কিছুটা বিঘ্নিত হবে।

তবে নেটওয়ার্ক ধীরগতির হওয়ার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক আছে কি না এমন প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, পুরো বিষয়টি টেকনিক্যাল, পলিটিক্যাল না। যদি রাজনৈতিক হতো তাহলে হয়তো তারা সমাবেশের অনুমতিই পেত না। পদ্মা সেতু উদ্বোধনে সময়েও সেখানে নেটওয়ার্কে সমস্যা হয়েছিল। অনেক মানুষ এক জায়গায় হলে, ধারণ ক্ষমতার বেশি মানুষ হলে সেখানে কিছুটা সমস্যা হয়।

বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে বিএনপির সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ উপলক্ষে সকাল থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা এবং পাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে শুরু করেন। অনেক নেতাকর্মী গতকাল রাতেই এসেছেন বলে জানা গেছে।

এদিকে একই দিনে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশ করবে দলটি। উভয় দলকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে জুড়ে দিয়েছে ২৩ শর্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X