কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসার জন্য টাকা পাবেন দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে নগদ অর্থ সহায়তা পাবেন। এরই মধ্যে মার্চ-এপ্রিল প্রান্তের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণিতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়। ‘দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশক, ২০২০’ অনুসরণ করে এ অনুদান দেওয়া হবে।

চিকিৎসার অনুদান পেতে শিক্ষার্থীকে https://www.eservice.pmeat.gov.bd/medical/ এই লিংকে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে। চিকিৎসাধীন শিক্ষার্থী প্রতি দুই মাস অন্তর অনলাইনে আবেদন করতে পারবেন। তবে একজন শিক্ষার্থী তার চিকিৎসা মেয়াদে একবারমাত্র অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

জানা গেছে, আগামী ৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ষষ্ঠ থেকে স্নাতক ও সমমানের শিক্ষার্থীরা অনুদান পেতে অনলাইনে আবেদন করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১০

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১১

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১২

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৩

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৪

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৫

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৬

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৭

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৯

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

২০
X