কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পুরোনো ছবি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পুরোনো ছবি

বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বুধবার (১৩ মার্চ) রাতে এ কথা জানান।

তিনি বলেন, ‘মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য ম্যাডামকে হাসপাতালে আনা হয়েছে। কয়েকটি পরীক্ষায় একটু সময় লাগেবে, সেজন্য উনাকে ভর্তি করা হয়েছে। পরীক্ষাগুলোর রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ড উনার পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।'

এর আগে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বিএনপি চেয়ারপারসন রাত সাড়ে ৭টার দিকে রওনা হন। এ সময়ে বাসায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। রাত সাড়ে ৮টায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন।

সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যান। পরে সেদিন রাতে আবার গুলশানে ‘ফিরোজা’য় ফিরে আসেন।

এর আগে গত ৯ আগস্ট ফিরোজা‘য় গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ৫ মাস ৫ দিন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন। এরপর গত ১১ জানুয়ারি মেডিকেল বোর্ডের ছাড়পত্র নিয়ে বাসায় আসেন তিনি।

৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ প্রভৃতি রোগে ভুগছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১০

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

১১

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

১২

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

১৩

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

১৪

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৫

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

১৬

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

১৭

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

১৮

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

১৯

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

২০
X