কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ১১:৫১ এএম
অনলাইন সংস্করণ

ঈদে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে বিরতি দেবে নীলসাগর-চিলাহাটি 

নীলসাগর এক্সপ্রেস ট্রেন। পুরোনো ছবি
নীলসাগর এক্সপ্রেস ট্রেন। পুরোনো ছবি

ঈদযাত্রায় নীলফামারী জেলার চিলাহাটিগামী আন্তঃনগর ট্রেন নীলসাগর এক্সপ্রেস (৭৬৫/৭৬৬) ও চিলাহাটি এক্সপ্রেস (৮০৫/৮০৬) বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না। এ সময়ে বিমানবন্দর স্টেশনের পরিবর্তে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে ট্রেনটি।

বুধবার (১৩ মার্চ) দুপুরে রেল ভবনের সম্মেলনকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় রেলওয়ের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সরদার সাহাদাত আলী সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, ঈদযাত্রায় ভিড় এড়িয়ে যাত্রীদের নির্বিঘ্নে ট্রেনে চড়ার জন্য আগামী ৩ এপ্রিল থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত আন্তঃনগর নীলসাগর এবং চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের পরিবর্তে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে চলাচল করবে। ট্রেন দুইটি বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না।

ঈদ উল ফিতরের দিন কতিপয় মেইল এক্সপ্রেস ট্রেন বিশেষ ব্যবস্থাপনায় চলাচলের ব্যবস্থা করা হবে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

তিনি আরও জানান, ৮ এপ্রিল রাত ১২টার পর থেকে ঈদের পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য সব গুডস ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।

সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম, সচিব ড. মো. হুমায়ুন কবীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১০

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১১

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১২

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৩

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৪

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৫

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৭

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৮

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৯

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

২০
X