কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৬:১০ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ-ম্যাজিস্ট্রেটের ভয়ে বঙ্গবন্ধু কখনো পালিয়ে যাননি : তাপস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ডিএসসিসির আলোচনা সভায় বক্তব্য দেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ডিএসসিসির আলোচনা সভায় বক্তব্য দেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা

দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধু বারবার কারাবরণ করেছেন কিন্তু পুলিশ-ম্যাজিস্ট্রেটের ভয়ে তিনি কখনো পালিয়ে যাননি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (১৭ মার্চ) দুপুরে গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা সচরাচর যদি মনে করি, কোনো কিছু ভুল হয়েছে, অন্যায় হয়েছে। পুলিশ আসবে, ধরে নিয়ে যাবে। তাহলে আমরা প্রথম থেকেই চিন্তা করি কোথায় পালিয়ে যাওয়া যায়। কিন্তু বঙ্গবন্ধু কখনো পালাননি। কারণ, উনি মনে করতেন, তিনি কখনো অন্যায় করেননি। যা করেছেন তা দেশ ও জাতির কল্যাণে করেছেন। বাঙালি জাতির মুক্তির জন্য করেছেন।

অন্যায়ের সাথে আপস করার চাইতে বঙ্গবন্ধু কারাবরণকেই স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেন জানিয়ে শেখ তাপস বলেন, বঙ্গবন্ধু কখনো ভয় পেতেন না। যত রকম অত্যাচার-নির্যাতনই করা হোক না কেন তিনি সেটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেন। কিন্তু কখনোই অন্যায়ের সাথে আপস করতেন না। তিনি অনেকবার কারাবরণ করেছেন কিন্তু একবারও পালাননি। তিনি জানতেন যে, পুলিশ আসছে, ম্যাজিস্ট্রেট আসছে। ওনাকে ধরে কারাগারে নিয়ে যাবে। তিনি স্ত্রীকে বলতেন- রেনু, আমার কাপড় গুছিয়ে দাও, ওরা আসছে। ওনার এ রকম সাহস ছিল।

অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক (প্রাথমিক শ্রেণি)’ ও ‘খ (মাধ্যমিক শ্রেণি)’ বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কর্পোরেশনের মেয়র প্যানেলের ১নং সদস্য ও ৪৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু, সমাজকল্যাণবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৪১নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান আলো, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে ডিএসসিসি মেয়র আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এবং নগর ভবনস্থ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X