কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০৯:০৫ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউনেস্কোর ‘দ্য ট্রি অব পিস’ পুরস্কার পেলেন ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

একাদশ গ্লোবাল বাকু কনফারেন্সে ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর ‘দ্য ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত হয়েছেন। কনফারেন্সে বিশেষ বক্তা হিসেবে ভাষণ দেন ড. ইউনূস।

বৃহস্পতিবার (২১ মার্চ) ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্লোবাল বাকু কনফারেন্সের ভাষণে তিনি প্রতিটি মানুষের উদ্যোক্তা শক্তিকে বিকশিত করার মাধ্যমে বিশ্বব্যাপী সম্পদ কেন্দ্রীকরণের বিপরীত প্রবাহ সৃষ্টি করতে এবং সামাজিক ব্যবসার মাধ্যমে কমিউনিটিগুলোকে নিজ নিজ সমস্যার সমাধানকল্পে ক্ষমতায়িত করার আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস।

বিবৃতিতে বলা হয়, ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার পথিকৃত হিসেবে এই দুটি ক্ষেত্রে তার বিপুল অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি তিন শূন্য- অর্থাৎ শূন্য নিট কার্বন নিঃসরণ, শূন্যসম্পদ কেন্দ্রীকরণ ও শূন্য বেকারত্বের পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে পৃথিবীকে পুনর্গঠিত করতে উদ্ভাবনমূলক সমাধান ও সহযোগিতামূলক কর্মকাণ্ডের ওপর জোর দেন।

সম্মেলনের সময় প্রফেসর ইউনূস বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেডরস আধানম গেবরেইসুস এবং ইউনিএইডস- এর নির্বাহী পরিচালক ও জাতিসংঘের অন্যতম আন্ডার সেক্রেটারি জেনারেল ড. উইনি বিয়ানইমার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন।

এ বৈঠকগুলোয় তারা মহামারি পরবর্তী স্বাস্থ্যসেবা এবং মাঠপর্যায়ের অন্যান্য স্বাস্থ্যসেবা সহযোগিতার ক্ষেত্রে অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করেন। এ ছাড়াও প্রফেসর ইউনূস রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডির সঙ্গে ‘তিন শূন্য’র পৃথিবী গড়ে তুলতে ইউনূসের রূপকল্প নিয়ে ফায়ারসাইড চ্যাটে অংশ নেন।

আজারবাইজানের বাকুতে গত ১৪-১৬ মার্চ অনুষ্ঠিত এই একাদশ বিশ্ব বাকু ফোরামের মূল বিষয়বস্তু ছিল ‘ফিক্সিং দ্য ফ্র্যাকচার্ড ওয়ার্ড’।

উল্লেখ্য, ফোরামে বিশিষ্ট নেতা ও নোবেল লরিয়েটদের উপস্থিতি পৃথিবীর সবচেয়ে জরুরি চ্যালেঞ্জগুলো যেমন দারিদ্র্যবিমোচন, স্বাস্থ্যসেবায় অধিকার, টেকসই পরিবেশ নিশ্চিত ইত্যাদি ক্ষেত্রে সমন্বিত কর্মপ্রচেষ্টার গুরুত্ব বহন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X