কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৮:২৯ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

যে কারণে ৮ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি ডেমরার আগুন

সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম। ছবি : স:গৃহীত
সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম। ছবি : স:গৃহীত

রাজধানীর ডেমরায় কাপড়ের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে। ঘটনার ৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীও। এদিকে আগুন লাগা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।

এসব বিষয় নিয়ে শুক্রবার (২২ মার্চ) ভোরে সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম।

তিনি বলেন, আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লাগছে। এ ছাড়া ভবনটিতে সরু সিঁড়ি, ভবনের নিচে যে ওয়াটার রিজার্ভার থাকার কথা ছিল সেটিও নেই।

তিনি বলেন, আমাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনীও। ওয়াসা পানি দিচ্ছে। পুলিশও সহায়তা দিচ্ছে। এ ছাড়া ভলান্টিয়ার ভাইয়েরাও সাহায্য করছেন।

ফায়ার সার্ভিসের এই পরিচালক বলেন, আগুন নিয়ন্ত্রণে আরও সময় লাগতে পারে। ভেতরে দাহ্য পদার্থ আছে। খেলারসামগ্রী আছে।

এর আগে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার সকালেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী।

রাতভর ফায়ার সার্ভিসের কর্মীরা একদিকে আগুন নেভান তো অন্যদিকে আবারও দাউ দাউ করে জ্বলে ওঠে। সেইসঙ্গে কিছুক্ষণ পর পর জানালার কাচ বিস্ফোরিত হয়। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় নৌবাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১০

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১১

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১২

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৪

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৫

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৬

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৭

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৮

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৯

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

২০
X