কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১২:৫৪ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

‘বৃষ্টিময় চৈত্রে’ বৃষ্টি থাকবে আরও কতদিন?

বৃষ্টিভেজা প্রকৃতি। ছবি : কালবেলা
বৃষ্টিভেজা প্রকৃতি। ছবি : কালবেলা

এবার চৈত্র রুদ্রমূর্তি নয়, ধরা দিয়েছে বৃষ্টিময় হয়ে। চৈত্রের শুরু থেকেই প্রতিদিন কমবেশি বৃষ্টি ঝরছে। ফলে চৈত্রের প্রখরতা এখনো অনুভূতি হয়নি। আর এ কারণেই চলতি রমজানে রোজাদাররাও রয়েছেন স্বস্তিতে। আবহাওয়া অফিসের তথ্যমতে, আগামী আরও পাঁচদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে তাপমাত্রা ক্রমাগত বাড়তে পারে বলেও ঈঙ্গিত দিয়েছে।

শনিবার (২৩ মার্চ) সকালে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাবে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় শনিবার (২৩ মার্চ) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, বৃষ্টিপাতের এ প্রবণতা পুরো সপ্তাহেই অব্যাহত থাকতে পারে। এর মধ্যে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পরের ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া রোববার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ কয়েক দিন দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে।

এদিকে বৃষ্টিপাতের মধ্যেও আগামী কয়েক দিন সারা দেশে গরম কিছুটা বাড়তে পারে। শুক্রবার কক্সবাজারের টেকনাফে দেশের সর্বোচ্চ ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর ঢাকায় সর্বোচ্চ ২৯.৪ এবং সর্বনিম্ন ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

১০

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১১

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১২

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১৩

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৬

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৮

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৯

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

২০
X