কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৫:৩৪ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে খাদ্যনিরাপত্তাহীনতায় কত মানুষ, জানাল জাতিসংঘ

জাতিসংঘ।
জাতিসংঘ।

বাংলাদেশে মোট জনসংখ্যার কতজন খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে তা জানিয়েছে জাতিসংঘ। ছয় বছরে ১৮ লাখ বেড়ে বাংলাদেশের পাঁচ কোটি ২৭ লাখ মানুষ খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। যার মধ্যে তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় রয়েছে এক কোটি ৮৭ লাখ মানুষ।

জাতিসংঘের পাঁচ সংস্থার বৈশ্বিক খাদ্যনিরাপত্তা ও পুষ্টিসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি গত বুধবার প্রকাশিত হয়। পাঁচ সংস্থার মধ্যে রয়েছে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

প্রতিবেদনে তীব্র খাদ্যসংকটের কথা বলেছেন জাতিসংঘ। তবে খাদ্যসংকটের ব্যাখ্যায় প্রতিবেদনে বলা হয়, মানুষের খাবার ফুরিয়ে গেলে কোনো কোনো দিন অভুক্ত থাকতে হয়। এতে মানুষের স্বাস্থ্য বড় ধরনের ঝুঁকিতে থাকে।

খাদ্যনিরাপত্তাহীনতার কারণে মানুষের পুষ্টিহীনতা দেখা দেয়। প্রতিবেদনে অনুযায়ী পাঁচ বছর বয়সী ৩৯ লাখ শিশু পুষ্টির অভাবে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির প্রভাবে মানুষের আয়ের ওপর প্রভাব পড়ছে। যার কারণে ১২ কোটি ২০ লাখের বেশি মানুষ যোগ হয়েছে। বর্তমানে বিশ্বে যে হারে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে, তাতে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তোলা সম্ভব তো নয়ই, উল্টো এই সময়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা আরও ৬০ কোটি বাড়বে।

আরও বলা হয়, ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে দেশে মাঝারি থেকে তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় পাঁচ কোটি ২৭ লাখ মানুষ ছিল। ২০১৪ থেকে ২০১৬ সালে এর পরিমাণ ছিল পাঁচ কোটি ৯ লাখ। মাঝারি মাত্রার খাদ্যনিরাপত্তাহীনতার মধ্যে থাকা মানুষ বাড়লেও তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় থাকা মানুষের সংখ্যা কমেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১০

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১১

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১২

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৪

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৫

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৬

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৭

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৮

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

১৯

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

২০
X