কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভুটানের ডাক্তার-নার্সদের ট্রেনিং দেবে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি : সংগৃহীত

ভুটানে একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট তৈরিতে সহায়তা করবে বাংলাদেশ। এজন্য দেশটির ডাক্তার ও নার্সরা বাংলাদেশ থেকে বার্নবিষয়ক ট্রেনিং নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের এ কথা জানান সামন্ত লাল।

এর আগে সকালে এ ইনস্টিটিউট ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদও উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুটানে আমরা একটি বার্ন ইউনিট বানিয়ে দেব, বার্ন ও প্লাস্টিক সার্জারি। সে আদলেই আমাদের মূল কথা। আমরা যেটা ওনাকে বলেছি ডাক্তারদের ট্রেনিংয়ের একটা প্রোগ্রাম করব। ভুটানের ডাক্তার-নার্সরা আমাদের দেশে আসবে। আমাদের এ হাসপাতালে ট্রেনিং নেবে।

হাসপাতালটি কখন চালু করা যাবে? এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুটানের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হলো আজ। ওনারা একটি জায়গা ঠিক করে আমাদের জানাবেন। তারপর হয়তো আমরা যাব। এরপর গিয়ে দেখব, জায়গাটি কোথায়। কাজ শুরু করতে সর্বনিম্ন দুই বছর লাগবেই।

বার্ন ইনস্টিটিউটে ভুটানের এক নারী চিকিৎসাধীন আছেন। তার নাম কার্মা দেওয়া। তার চিকিৎসার অগ্রগতি দেখে স্বস্তি প্রকাশ করেন ভুটানের রাজা জিগমে খেসার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X